রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

অনেক বড় দেশ আছে যাদের মন খুবই ছোট: সৌদিকে কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিবেদক: সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের মন্তব্যের জবাবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রাহমান আল থানি বলেছেন, অনেক বড় দেশ আছে যাদের মন খুবই ছোট।

গত ৪ মার্চ মিশর সফরের সময় যুবরাজ বিন সালমান প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সাথে আলাপে কাতার সংকট নিয়ে বলেছিলেন, ‘কাতারের ওপর অবরোধ খুবই তুচ্ছ একটি বিষয় আর ওই দেশের মোট জনসংখ্যার চেয়ে বেশি মানুষ কায়রোর একটা রাস্তায় বাস করেন।’

এই মন্তব্যের জবাবে গতকাল বেলজিয়ামে এক অনুষ্ঠানে কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিন সালমান ‘সেকেলে চিন্তাভাবনা’র বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

তিনি আরও বলেন, ‘কোনো দেশের আকার কত বড় তা দিয়ে ওই দেশকে মাপা হয় না। আমরা ছোট দেশ হতে পারি। কিন্তু আমাদের নাগরিকদের সম্মান করা ও যত্ন নেয়ার মতো হৃদয় আমাদের আছে।’

কাতারের সাথে সৌদি আরব ও তার মিত্রদের চলমান সংকটকে যুক্তরাষ্ট্র ও কিউবার সংকটের সাথে তুলনা করে বিন সালমান বলেছিলেন, এটা দীর্ঘ মেয়াদে চলবে।

কাতার ইস্যু নিয়ে সৌদি আরব চিন্তিত নয়, বিন সালমানের এমন দাবিরও পাল্টা জবাব দিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কাতার ইস্যু নিয়ে সৌদি আরব খুবই চিন্তিত। এর প্রমাণ হল যেকোনো বিবৃতি বা বৈঠকে তারা কাতার প্রসঙ্গ টেনে আনে।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ