রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

বিমান বিধ্বস্তের ঘটনায় কাল রাষ্ট্রীয় শোক, শুক্রবার দোয়া-প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নেপালে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

এদিকে নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ এখনও দেখার সুযোগ পাননি বাংলাদেশ থেকে কাঠমাণ্ডু যাওয়া স্বজনরা। তবে আজ সকালে নেপালের সেনাপ্রধান জেনারেল রাজেন্দ সেত্রির সাথে জরুরী বৈঠক শেষে বাংলাদেশের বিমানমন্ত্রী শাজাহান কামাল জানিয়েছেন, ময়নাতদন্ত শেষ হলেই নিহত ছাব্বিশ বাংলাদেশীর মরদেহ দেশে নেয়া হবে।

উল্লেখ্য,  নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৫১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ওই বিমান দুর্ঘটনা ঘটে।

ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়, বিমানটিতে ৬৭ জন যাত্রী ও চারজন বিমানকর্মী ছিল। যাত্রীদের মধ্যে ৩৬ জন বাংলাদেশ, ৩৩ জন নেপাল এবং একজন করে মালদ্বীপ ও চীনের যাত্রী ছিল।

যে কারণে সরিয়ে দেয়া হলো ত্রিভুবন বিমানবন্দরের ৬ কর্মকর্তাকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ