রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

জামিন পেলেও মুক্তি পাবেন না খালেদা : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপিল বিভাগ জামিন দিলেও আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন,, দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে আপিল বিভাগ জামিন দিলেও আইনি প্রক্রিয়ায় তাকে কুমিল্লার মামলাতেও জামিন পেতে হবে।

শনিবার (১৭ মার্চ) রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুলে ৬২তম বার্ষিক সিনটিলা সাইন্ন ফেস্টিভাল ২০১৮ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রসঙ্গত, খালেদা জিয়ার মামলার আপিল (দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল) শুনানি রবিবার (১৮ মার্চ)।

আপিলে খালেদা জিয়ার জামিন হলেও অন্য মামলায় হাজিরা ওয়ারেন্ট থাকায় তিনি মুক্ত হতে পারবেন কিনা জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘মামলাটি বিচারাধীন। তবুও আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে বলতে চাই, উনার (খালেদা জিয়া) একটি মামলা আগামীকাল রবিবার জামিনের (দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল) বিষয়ে শুনানির জন্য আছে। তবে আমি জানি, কুমিল্লার আরেক মামলায় তাকে উপস্থিত হয়ে জামিন নিতে হবে। তবে আগামীকাল সর্ব্বোচ্চ আদালত (আপিল বিভাগ) যদি তাকে জামিন দেন তারপরও আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পাবেন না। কারণ, ওই মামলায় (কুমিল্লায় নাশকতার মামলা) তাকে জামিন নিতে হবে। এটাই আইনের নিয়ম।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘উনারা দেখেছেন, সারা দেশের জনগণ দেখেছেন, আমরাও দেখেছি যে, হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। সরকার যদি সত্যি সত্যি হস্তক্ষেপ করতো তাহলে এই জামিন কি হতো? আমরা বিচার বিভাগের কাজে কখনো হস্তক্ষেপ করিনি, কখনো হস্তক্ষেপ করবো না।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ