মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

আওয়ার ইসলাম অফিসে ভালোবাসায় সিক্ত হলেন বিশ্বজয়ী আবু রায়হান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আওয়ার ইসলাম অফিসে শুভেচ্ছায় সিক্ত হলেন কাতারে অনুষ্ঠিত তিজান আন নূর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০১৮ এ প্রথম স্থান অর্জন কারী হাফেজ কারী আবু রায়হান, তার উস্তাদ মুফতি আবদুল কাইয়ুম মোল্লা এবং কাতার কুররা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট কারী মাওলানা নূর মোহাম্মদ।

মঙ্গলবার রাতে তারা আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমে অফিসে এলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব ও নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান

শুভেচ্ছা বিনিময়ে আরও ছিলেন, বার্তা সম্পাদক মুফতি আবদুল্লাহ তামিম, মফস্বল সম্পাদক রকিব মুহাম্মদ, প্রতিবেদক কাউসার লাবীব, কবি সুলাইমান সাদী ও ওমর ফারুক মজুমদার।

বাংলাদেশের আলোচিত শিশু কারী হাফেজ আবু রায়হান সস্প্রতি কাতারের এ প্রতিযোগিতায় বিশ্বের ৫১টি দেশকে পেছনে ফেলে প্রথমস্থান অর্জন করেন। জিম টেলিভিশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় কেরাত বিভাগেও ৪র্থ স্থান অর্জন করেন তিনি।

কারী হাফেজ আবু রায়হান নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত মুফতি আবদুল কাইয়ুম কর্তৃক প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসলামিয়া একাডেমীর ছাত্র।

আবু রায়হান আওয়ার ইসলামের বৈঠকে তার জীবনের গল্প বলেন। এ সময় তার এ অর্জনের জন্য তার উস্তাদ, বাবা মা ও তাকে সহযোগিতাকারী সবার কর্তজ্ঞতা স্বীকার করেন।

বৈঠকীতে আবু রায়হান মনমুগ্ধকর তেলোয়াত শোনান। মুফতি আবদুল কাইয়ুম তার বড় হওয়ার গল্প শোনান।

এছাড়াও কারী মাওলানা নূর মোহাম্মদ সুললিত কণ্ঠে কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন। যাতে বৈঠকীর সবাই মুগ্ধ হয়। কারী নূর মোহাম্মদ বাংলাদেশ বেতারে হিফজুল কুরআনের প্রথম উদ্ভাবক ও বায়তুল মোকাররমের ইমাম ও খতীব কারী আবুল হোসাইনের ছেলে।

আলোচনা পর্বে তিনি আওয়ার ইসলামের প্রশংসা করে বলেন, কাতারে আমাদের মতো প্রবাসীদের খবরের জন্য ভারসাস্থল আওয়ার ইসলাম। আমি মিডিয়াটির উত্তোরত্তর সফলতা কামনা করি।

কারী আবু রায়হান বলেন, আমি দেশকে ভালোবসি দেশের মানুষকে ভালোবাসি। আমার এ বিজয় আমি মনে করি আমার দেশের বিজয়। আমি আমার দেশবাসির কাছে দোয়া চাই আমি যেনো আরো ভালো করতে পারি।

বাংলাদেশের ৭ কারি; যাদের কেরাত শেখায় অনন্য স্রষ্টাপ্রেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ