মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

আফ্রো-আমেরিকানদের বানর বলে তীব্র সমালোচনায় ইহুদি ধর্মযাজক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ : ইসরাইলের প্রধান রাব্বি (ধর্মযাজক) ইৎযাক ইউসুফ আফ্রো-আমেরিকানদের বানর বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তিনি তার সাপ্তাহিক বক্তৃতায় এ মন্তব্য করেন।

সমালোচকরা বলছেন, তার এ মন্তব্য দেশের বর্ণবাদী আচরণকে আরও উৎসাহিত করবে।

ইসরাইলের প্রধান রাব্বির পদটি সাংবিধানিকভাবে স্বীকৃত। ইউসুফের পূর্বে এ পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি ধর্মীয় উগ্রবাদের স্বীকার হয়ে ফিলিস্তিনিদের হত্যা করতে বলেন নি।

তিনি বলেছেন, ছুরি দিয়ে যে কোনো সশস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করা যেতে পারে।

ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার সংঘাত উস্কে দেয়া বক্তব্য আড়াল করতেই তিনি আফ্রো-আমেরিকানদের বানর বলে মন্তব্য করেছেন।

এ বক্তৃতায় ইউসুফ তাদের নিগ্রো বা কৃষ্ণাঙ্গ বলেও মন্তব্য করেছেন।

তবে তার মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে তিনি সাধারণভাবে সবাইকে বানর বলেন নি। তিনি শুধু তাদের কথা বলেছেন যাদের বাবা বা মা শ্বেতাঙ্গ।

সূত্র : মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ