মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

গ্রিসে ইসরাইল ও আমিরাতের যৌথ সামরিক মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: ইসরাইলের হারেৎজ প্রত্রিকা জানিয়েছে, গ্রিসে অনুষ্ঠিতব্য সামরিক মহড়ায় আমেরিকা, ইতালি, ব্রিটেন, সাইপ্রাস ও ইসরাইলের বিমান বাহিনীর পাশাপাশি আরব আমিরাতের বিমান বাহিনী মহড়ায় অংশ নিচ্ছে।

ইসরাইলি বিমান বাহিনীর এফ ১৬ যুদ্ধবিমানসহ প্রচুর যুদ্ধবিমান অংশ নিচ্ছে।

বিষয়টি এমন নয় যে, এবারই প্রথম ইসরাইলি বিমান বাহিনী আরব আমিরাতের বিমান বাহিনীর সাথে মহড়ায় অংশ নিয়েছে এবং তখন ব্যাপক প্রচারিত হয়েছিল যদিও ইসরাইলের সাথে আরব আমিরাতের কোন কূটনৈতিক সম্পর্ক নেই।

কিন্তু এ বছর সামরিক মহড়াবিষয়ক তথ্যপ্রদানকারী হেলেনিক এয়ার ফোর্স ওয়েবসাইটে ইসরাইলের মহড়ায় অংশগ্রহণ বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। আবার অংশগ্রহণকারী পাইলটদের সাথে কোনো গ্রুপ ফটোতে বা ইউটিউবে আপলোড করা কোনো ভিডিওতেও ইসরাইলকে দেখা যায়নি।

এটা পরিস্কার নয়, কেন ইসরাইলকে গোপন করা হয়েছে, অথচ গত বছর ইসরাইলের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল।

তবে আশা করা যায়, আকাশে মহড়াচলাকালীন ইসরাইল অংশগ্রহণকারী অন্য দেশের সাথে মিলিত হবে।

সূত্র: ইসরাইলি ইংরেজি গণমাধ্যম হারেৎজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ