শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

এবার ট্রাম্পের কোপানলে সৌদি ও আমিরাত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

প্রেসিডেন্ট ট্রাম্প পেন্টাগণকে আগামী ছয় মাসের মধ্যে সিরিয়াতে মার্কিন সেনা বাহিনীর কাজ শেষ করতে বলেছেন। সেই সাথে সৌদি ও আমিরাতের সমালোচনা করে তিনি বলেন, ‘এরা সিরিয়াতে যথেষ্ট সম্পদ দিয়ে সহযোগিতা করেনি।’ বার্তা সংস্থা সিএনএন এর বরাত দিয়ে আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।

খবরে বলা হয়, পেন্টাগণ গত বৃহস্পতিবার জানায়, এ সপ্তাতে প্রেসিডেন্টের সাথে আলোচনার পরও সিরিয়াতে মার্কিন সেনাবাহিনীর পূর্ব কর্মপলিসি পরিবর্তন হয়নি। এখনও সিরিয়া থেকে সৈন্য ফিরিয়ে আনার কোন সুনির্দিষ্ট সময় নির্ধারিত হয়নি।

এদিকে ট্রাম্প বুধবার জাতীয় নিরাপত্তা কমিটি উর্ধতন সামরিক কর্মকর্তাদের সাথে আলোচনায় সিরিয়া থেকে সৈন্য ফিরিয়ে আনার কথা জানালে তারা এ ব্যাপারে উদ্বেগের প্রকাশ করেন।

উপদেষ্টাদের মিটিংয়ে জানানো হয়,সিরিয়া ত্যাগ করাটা আমেরিকার স্বার্ধবিরোধী বরং এটা রাশিয়া,তুরস্ক ও ইরানকে সুবিধা এনে দিবে।

সিএনএন আরো জানায়,ট্রাম্প মধ্যপ্রাচ্যে আমেরিকান ভয়াবহ ব্যায়ের বিষয়ে অভিযোগ করেন এবং সিরিয়াতে আইএসআই-বিরোধী লড়াইয়ে যথেষ্ট সম্পদ না দেওয়াতে উপসাগরীয় দেশ বিশেষ করে সৌদি ও আমিরাতের কঠোর সমালোচনা করেন।

অারও পড়ুন : আফগান সিরিয়ায় বোমা হামলার প্রতিবাদে ইসলামি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

সূত্র:আল-জাজিরা/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ