বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

চিহ্নিত হচ্ছে ভিসির বাসভবন হামলায় জড়িতরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনে হামলায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবন পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

‘কাউকে ছাড় দেওয়া হবে না। কিছু হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। বাকিদেরও চিহ্নিত করা হবে।’ ঘটনাস্থল পরিদর্শনে ওবায়দুল কাদের এসব কথা বললেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে এ হামলা ১৯৭১ সালের নৃশংসতাকেও হার মানিয়েছে বলে উল্লেখ করেছেন সেতুমন্ত্রী।

 

গত রবিবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.  মো. আক্তারুজ্জামানের বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ হামলাকে কেন্দ্র করে সরকার দলীয় নের্তৃবৃন্দের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সন্দেহের তীর নিক্ষিপ্ত হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের এ আন্দোলনকে যৌক্তিক বলেও আখ্যায়িত করছেন সব মহলের শিক্ষাবিদ, বুদ্ধিজীবি ও রাজনীতিকরা।

শিক্ষার্থীদের প্রতিনিধি দল গতকাল মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করার পর আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত হলেও আন্দোলনকারীদের এক অংশ সিদ্ধান্ত মানেননি। তারা সারাদেশেই আন্দোলন এখন অবধি অব্যাহত  রেখেছেন।

এসএস

আরো পড়ুন : মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের কানুনি পদক্ষেপ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ