রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মুফতী আমিনী রহ.-এর দারাজাত বুলন্দির উদ্দেশ্যে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ইসলামী পরিষদ বাংলাদেশের উদ্যোগে আকাবিরে দেওবন্দ ও আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর দারাজাত বুলন্দির উদ্দেশ্যে পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদ চত্ত্বরে গত ১১ এপ্রিল, বুধবার বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের সভাপতি মুফতী মুহাম্মদ জুনায়েদ গুলজারের সভাপতিত্বে মাহফিলে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ প্রধান অতিথি ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী প্রধান মেহমানের আসন অলঙ্কৃত করেন।

প্রধান বক্তা হিসেবে কুরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। ঘোষনাপত্র পাঠ পাঠ করেন সংগঠনের সেক্রেটারী জেনারেল মাওলানা আলতাফ হোসাইন।

আরো বক্তব্য রাখেন মাওলানা জসিমউদ্দিন, মাওলানা মনজুর মুজিব, মাওলানা মীর হেদায়েতুল্লাহ গাজী, মাওলানা তাসলীম আহমদ, মাওলানা জাহিদ আলম, মাওলানা আমজাদ হোসাইন আশরাফী, মুফতী সাইফুল ইসলাম, মাওলানা শহিদুল আনোয়ার সা’দী।মুফতী শামসুল হক উসমানী, মাওলানা ক্বারী রহমতুল্লাহসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

মাহফিলে বক্তারা কুরআন ও হাদীসের আলোকে ইসলামের মৌলিক বিধানাবলী ও মুসলিম বিশ্বের সংকট ও সমস্যা মোকাবেলায় ঐক্যের প্রয়োজনীতা সম্পর্কে আলোচনা করেন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ