বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আল্লামা সালেম কাসেমীর ইন্তেকালে আল্লামা আহমদ শফীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বর্তমান বিশ্বের খ্যাতিমান আলেমেদীন, ভারতের দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ) এর প্রিন্সিপাল আল্লামা সালেম কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলূম হাটহাজারীর প্রিন্সিপাল আল্লামা আহমদ শফী।

শোকাবার্তায় আমিরে হেফাজত আল্লামা আহমদ শফী বলেন, মাওলানা সালেম কাসেমী হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহ. এর ছেলে। তিনি ছিলেন কারি সাহেবের জীবন্ত প্রতিচ্ছবি। বয়ান বক্তৃতায় তার তুলনা হয় না।

তিনি সারাটি জীবন ইসলামের জনই ব্যয় করেছেন। এ বরেণ্য আলেমের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা আহমদ শফী আরো বলেন, আল্লামা সালেম কাসেমী ছিলেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর সর্বশেষ স্নেহধন্য ছাত্র। তিনি দীর্ঘ হায়াতে কওমি মাদরাসার অনেক বড় বড় খেদমত আঞ্জাম দিয়েছেন।

শীর্ষ এ আলেমের মৃত্যুতে ইসলামি অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। ইতিহাস তার কীর্তি স্মরণ রাখবে।

তিনি আরো বলেন, আল্লাহ তাআলা তার সকল খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।

প্রসঙ্গত, ভারতের দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ) এর মহাপরিচালক, খতিবে ইসলাম মাওলানা সালেম কাসেমী ২২শে জমাদিউস সানী ১৩৪৪ হিজরী মুতাবেক ৮ ই জানুয়ারি 1926 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ২৬শে রজব ১৪৩৯ হিজরী মুতাবেক ১৪ই এপ্রিল ২০১৮ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ