শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

চট্টগ্রামে সংঘর্ষ: গুলিবিদ্ধ ৪ যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে চার যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের আরেফিন নগরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রনি, রবি, মোস্তফা, শহিদুর।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বায়েজিদ বোস্তামির আরেফিন নগর পাহাড়ে বেড়াতে গিয়েছিল ওই চার যুবক। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ান তারা।

বায়েজিদ থানার ওসি আবুল কালাম বলেন, বৈশাখে রঙ মাখামাখি কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কেএল