শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

বর্ষবরণ জমায়েতে সিলিন্ডার বিস্ফোরণ: আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হয়েছে। আহতের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানাগেছে, সকালে বাংলা নববর্ষ উপলক্ষে রাজেন্দ্র কলেজের পক্ষ থেকে একটা মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় তার একটু পাশেই বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন জন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতরা হলেন বেলুন বিক্রেতা আজিম তালুকদার (৬৭), তাঁর নাতি হৃদয় শেখ (১৬) ও সম্রাট (১০)। তারা তিনজনই বেলুন বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এদিকে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ