বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘সিরিয়া যুক্তরাষ্ট্রের চাকরের কাছে সম্মাননা নিতে চায় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়া বলেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুক্তরাষ্ট্রের ‘চাকরে’র (ফ্রান্স) কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করতে চায় না।

ফ্রান্সের দেওয়া মর্যাদাপূর্ণ খেতাব লাজিওন দি’অনিয়রের সম্মাননা স্মারক ফিরিয়ে দিয়ে এ মন্তব্য করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে বলা হয়, দামেস্কের রোমানিয়ান দূতাবাসের মারফত সম্মাননা স্মারকটি ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদের মদদদাতা যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি ফ্রান্সের কাছ থেকে স্মারক গ্রহণ প্রেসিডেন্ট আসাদের জন্য কোনো সম্মানজনক ব্যাপার হবে না।

লাজিয়ন দি’অনিয়র ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননাগুলোর মধ্যে অন্যতম। গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ক কর্মকাণ্ডের জন্য প্রতিবছর বিশ্বের প্রায় তিন হাজার ব্যক্তিকে এ সম্মাননা দেয় ফ্রান্স।

সম্প্রতি কথিত রাসায়নিক হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ফ্রান্সও সিরিয়ায় পাল্টা হামলায় যোগ দেয়। এ কারণে দেশটির সম্মাননা স্মারণ প্রত্যাখ্যান করে বলে জানা যায়।

মার্কিন জোটের অধীনে সিরিয়ায় সেনা পাঠাবে সৌদি আরব!

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ