শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নারায়ণগঞ্জ হেফাজত আমিরসহ ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নাশকতার মামলায় বিএনপি এবং হেফাজতের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে একটি  গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা আব্দুল আউয়াল ও জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবু জাফর এ মামলার প্রধান আসামি ।

মামলাটির অভিযোগপত্র (চার্জ গঠন) শুনানির সময় উপস্থিত না থাকায় আসামিদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।  রোববার দুপুরে নারায়গঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশোক কুমার দত্তের আদালতে ছিল এ শুনানি।

রোববার রাতে কোর্ট পুলিশের এসআই কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৩ সালের ১১ মে হেফাজতের অবরোধ কর্মসূচি থেকে কাঁচপুর পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮২ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় চার্জ গঠনের সময় ২০ জন আদালতে উপস্থিত ছিলেন। অপর ৬২ জন অনুপস্থিত ছিলেন।

সেই ৬২ জন আসামির বিরুদ্ধে অশোক কুমার দত্তের আদালতে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ