শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

‘খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শাইখুল হাদিসের অবদান চিরকাল স্মরণীয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে ‘খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর ভূমিকা শীর্ষক’ সেমিনার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্ট এর হল রুমে ২২ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হয়।

বৃটেনের শীর্ষ উলামা- মাশায়েখ,রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতে দলের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ ও সহ সাধারন সম্পাদক মুফতি ছালেহ আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র ক্বোরআনে কারীম থেকে তিলাওয়াত করেন মাওলানা আবুল কালাম আজাদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রহ. এর বিশিষ্ট খলিফা, বৃটেনের শীর্ষ আলেম শায়েখ মাওলানা আসগর হোসাইন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা, বিশিষ্ট কূটনৈতিক মোখলেছুর রহমান চৌধুরী, লন্ডন বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব, লেখক মাওলানা আব্দুল মালিক, বিশিষ্ট আলেম ও বৃটেনের খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুন্তাকিম, ঐতিহ্যবাহী বরুনা মাদ্রাসার প্রিন্সিপাল, বৃটেনের খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শায়েখ বদরুল আলম হামিদী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, প্রবীণ সাংবাদিক এ কে এম আবু তাহের চৌধুরী।

আলোচনায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি, লেখক খতিব মাওলানা তাজুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজ সেবক মাওলানা শায়েখ সালেহ আহমদ হামিদী, মাওলানা শাহনুর মিয়া, টিভি আলোচক মাওলানা হাবীব নূহ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লন্ডন মহানগরীর সভাপতি মুফতী মওসুফ আহমদ, টাওয়ার হ্যামলেট কাউন্সিল এর মেয়র প্রার্থী কাউন্à¦