রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মাত্রাতিরিক্ত ইন্টারনেট আসক্তি থেকে বাঁচার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবাইর মাহমুদ : আমরা অনেকেই এখন ইন্টারনেট নিয়ে সীমাহীন ব্যস্ত থাকি। ফেসবুক, গুগল এবং ইউটিউব এখন আমাদের যেন অপরিহার্য সঙ্গী। দুপুরের স্বাস্থ্যকর বিশ্রামের সময়, রাতে শোবার সময়ে ইন্টারনেটে ঢুঁ না মারলে যেন আমাদের স্বস্তি নেই। অথচ মাত্রাতিরিক্ত এ ইন্টারনেট আসক্তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে!

মাত্রাহীন ইন্টারনেট ব্যবহারের ক্ষতি সম্পর্কে আমরা কমবেশি সবাই ওয়াকিবহাল। কিন্তু প্রয়োজন উজিয়ে আসক্তির পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে আমরা নেশাগ্রস্তের মত হয়ে গেছি। ফলে, দৃষ্টিশক্তির দুর্বলতা, প্রাত্যহিক জরুরি কাজকর্মে অব্যাহত ত্রুটিসহ অনেক ক্ষতি বয়ে আনছে আমাদের কর্মচঞ্চল জীবনে। সুতরাং বর্তমান সময়ের উদ্ভূত এ বিপদ থেকে বাঁচার জন্য কিছু করণীয় তুলে ধরছি।

১.বিশ্রাম বা শোয়ার আধা ঘন্টা পূর্বে মোবাইল অফ করে ড্রয়ারে আটকে রাখবেন। তখন ঘুমানোর সময় আর ব্যবহার করার সুযোগ থাকবে না। ফলে আপনার সময়মতো ভালো ঘুম হবে। আপনার শরীর হবে ক্লান্তিমুক্ত, ঝরঝরে।

২. এনড্রয়েড মোবাইলের যে অ্যাপগুলোর প্রতি আপনার অধিক আসক্তি, সে অ্যাপগুলোকে আনইন্সটল করুন।

৩. প্রতিদিনকার কাজের একটি রুটিন করুন। সে রুটিনে ইন্টারনেট ব্যবহারের নির্দিষ্ট একটা সময় রাখুন। প্রতিজ্ঞা করুন, নির্দিষ্ট সময় ছাড়া ইন্টারনেট ব্যবহার করবেন না।

এছাড়াও আপনার কাছে আরও সুন্দর ও কার্যকরী কোন কৌশল থাকলে তা প্রয়োগ করে আপনি ইন্টারনেট আসক্তি থেকে সহজেই রক্ষা পেতে পারেন।

এসএস

আরো পড়ুন : ইন্টারনেটব্যাধিতে হেফজখানা; পরিত্রাণের উপায় কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ