সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

শ্রমিকের রক্ত ও ঘাম 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মোহাম্মদ কুতুবউদ্দিন ||

 ভোরের সুরুজ রাতের আধার সরিয়ে 
 শ্রমিকের পদ ধুলিতে জানায় অভিবাদন
 মেখে দেয় আলোর প্রলেপ । 
 
 প্রভাতের গোলাপ কুয়াশার আস্তর বিদীর্ণ করে 
 ফোটে পবিত্র ঘ্রাণ ছড়িয়ে 
 শ্রমিকের যাত্রা পথে ।
 
 বিস্তীর্ণ ফসলের হলুদ মাঠ 
 সেজেগুজে নেচে উঠে 
 শ্রমিকের দু-ঠোঁটের বাঁকে 
 তৃপ্তির হাসির কামনায় ।
 
 আসমান ভেঙ্গে নেমে পড়ে 
 জলের ঝর্ণা 
 শ্রমিকের শুকনো চোখে নজর রেখে ।

সাগরের নাছোড় ঢেউ গুলো 
আছড়ে পড়ে নদীর বুকে 
শ্রমিকের ক্ষরতাপে জ্বলা
শরীর-মাঠ হবে উর্বর। 

দিনের সুরুজ গৌধুলী নামায় 
শ্রমিকের ক্লান্তির সুরতে 
চোখ রেখে বিশ্রামের আহবানে ।

প্রভাতের পাখিরা জেগে উঠে সরোবরে 
গায় রকমারি সুরে, সুরেলা গান 
শ্রমিকের মননে এনে দেয় 
খানিক আমেজ, এনে দেয় উচ্ছাস । 

পৃথিবীর এই সজ্জিত সাজ দাড়িয়ে 
শ্রমিকের রক্ত আর ঘামের বিসর্জন
যাহা কিছু আমান, যাহা কিছু ক্ষয় 
সব কিছুর ন্যায্য উত্তরাধিকার-
শ্রমিক আর শ্রমিকের রক্ত ও ঘাম । 

৩০-০৪-২০২৫

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ