শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

স্ত্রী বারবারা বুশের মৃত্যুর পর অসুস্থ এইচ ডব্লিউ বুশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্ত্রী বারবারা বুশের মৃত্যুর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে রক্ত সংক্রমণজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর এএফপি’র এক খবরে বলা হয়, ৯৩ বছর বয়সী সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে রবিবার হাউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা করা হচ্ছে। তার অবস্থার ক্রমেই উন্নতি ঘটছে।

স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্রের ৪১তম এ প্রেসিডেন্ট অনেককে অভিবাদন জানান এবং অনেকের সঙ্গে করমর্দন করেন। তিনি নিজে ও তার ছেলে জর্জ ডব্লিউ বুশসহ যুক্তরাষ্ট্রের সাবেক চারজন প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বামী আর সন্তানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দেখতে পাওয়া একমাত্র নারী ও স্বাক্ষরতা বিষয়ক প্রচারক বারবারা বুশ ৯২ বছর বয়সে মারা গেছেন কত মঙ্গলবার ১৮ এপ্রিল। মৃত্যুর সময়ে তার পাশে ছিলেন স্বামী জর্জ এইচ ডব্লিউ বুশ।

এসএস

আরো পড়ুন : দেশে ফিরে বিজেপি নেতাদের বিতর্কিত বক্তব্যের জবাব দিলেন কাদের