শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

রাজরাধনীসহ সারাদেশে ঝড়-বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীসহ সারাদেশে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কোথাও কোথাও ঝড় বাদলও। রাজধানীতে সকাল হওয়ার একটু পরই যেন রাত নেমে আসে।

সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকায় বয়ে যায় কালবৈশাখী ঝড়। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫০ মিলিমিটার, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৩ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যার বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার।

তিনি জানান, ঢাকাতে বৃষ্টিতে হচ্ছে। সঙ্গে সঙ্গে দেশের বেশ কয়েকটি স্থানেও স্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

তায়েফে টানা দু’দিন বৃষ্টিতে তলিয়ে আছে রাস্তা-ঘাট

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ