শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

সোনার টয়লেট ব্যবহারের প্রমাণ দিতে পারলে পদত্যাগ করবো: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগানের বিরুদ্ধে সোনার টয়লেট ব্যবহারের অভিযোগ উঠেছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এ অভিযোগ তুলে বিরোধীরা। খবর দ্য টেলিগ্রাফ

তবে এ অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছেন এরদোগান। বলেছেন, সোনার টয়লেটের প্রমাণ দিতে পারলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবো।

তুরস্কে আগামী ২৪ জুন প্রেসিডেন্ট নির্বাচন। এ উপলক্ষ্যে এরদোগানের বিরোধী পক্ষ মাঠে সরব। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কেমাল কিলিক দারোগলো নির্বাচনী জনসভায় এরদোগানের বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ আনেন।

জানা যায়, ইজমির প্রদেশের ইজিয়ান শহরে সমাবেশে তিনি বলেন, ‘আপনি (এরদোগান) নিজের জন্য প্রাসাদ বানিয়েছেন, প্লেন কিনেছেন, মারসিডিজ গাড়ি কিনেছেন, স্বর্ণের আসন কিনেছেন, যেটি আপনি টয়লেটে ব্যবহার করেন।’

এরদোগান বলেন, কেমাল কিলিক দারোগলো যদি একটিও সোনার টয়লেটের সিট দেখাতে পারেন তাহলে তিনি পদত্যাগ করতে সম্মত আছেন।

রোববার রাতে রাষ্ট্রীয় সম্প্রচারকারী গণমাধ্যম ‘টিআরটি’-এর সঙ্গে সাক্ষাৎকালে এরদোগান বলেন, ‘আমি তাকে (কিলিকদারোগলু) আমার প্রাসাদে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আমার কোনো ওয়াশরুমের ভেতর এই ধরনের একটিও স্বর্ণের টয়লেট সিট খুঁজে পেলে আমি আশ্চর্য হব।’

সাম্রাজ্যবাদীদের সবচে বড় হাতিয়ার অ্যালকোহল ও আফিম; এরদোগান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ