বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ভাগ্য রজনী নয়, মুক্তির রজনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা যুবায়ের আহমাদ

আমাদের সমাজের এক শ্রেণির মানুষ অজ্ঞাতাবশত লাইলাতুন নিসফি মিন শা’বান (শবেবররাত) নিয়ে বাড়াবাড়ি করতে করতে একে ‘ভাগ্য রজনী’ মনে করেন যা ঠিক নয়।

এ রাতে হায়াত, মওত, রিজিক ইত্যাদি নির্ধারণ করা হয় এ ধারণা কুরআন হাদিসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। সুরা দুখানের ৩-৪ নং আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ এ রাতকে অন্তুর্ভুক্ত করতে চেয়েছেন। কিন্তু তা প্রত্যাখ্যাত হয়েছে।

আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চই আমি একে (পবিত্র কুরআন) এক মুবারক রজনীতে অবতীর্ণ করেছি, আমি তো সতর্ককারী। এ রাতেই প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। (সুরা দুখান : ৩-৪)।

অর্থাৎ কুরআন নাজিলের রাতেই হায়াত, মওত, রিজিকের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থির করা হয়। এখানে একটি ব্যাপার স্পষ্ট, যে রাতে (লাইলাতুম মুবারাকা) গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থির হয় তা হলো কুরআন নাজিলের রাত।

আর কুরআনুল কারিম কোন রাতে নাজিল হয়েছে তা সচেতন মুসলিমমাত্রই জানার কথা। কারণ কুরআন কোন রাতে নাজিল হয়েছে, তা কুরআনুল কারিমে সুস্পষ্টভাবে বর্ণিত।

আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চই আমি একে (কুরআনকে) লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। (সুরা কদর : ১)।

সুতরাং এখানে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ স্থির হওয়ার যে রাতের কথা বলা হয়েছে তা নিঃসন্দেহে লাইলাতুল কদর। লাইলাতুন নিসফি মিন শা’বান (মধ্য শা’বানের রাত বা শবে বরাত) নয়।

সুরা দুখানের ৩য় আয়াতের ‘লাইলাতুম মুবারাকা’র ব্যখ্যায় আল্লামা ইবনে কাসির বলেন, ‘কোনো কোনো লোক এ কথাও বলেছেন, যে মুবারক রজনীতে কুরআনুল কারিম অবতীর্ণ হয় তা হলো শা’বানের পঞ্চদশ তম রজনী।

এটা সরাসরি কষ্টকর উক্তি। কেননা কোরআনের স্পষ্ট ও পরিষ্কার কথা দ্বারা কুরআনের রমজান মাসে নাজিল হওয়া সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা সুরা বাকারার ১৭৭ নং আয়াতে বলেছেন, ‘রমজান ওই মাস যাতে কোরআনুল কারিম অবতীর্ণ করা হয়।’ (তাফসিরে ইবনে কাসির : ১৬/৬১০)।

শবেবরাত বা লাইলাতুল বারাআত কিংবা লাইলাতুন নিসফি মিন শা’বান ভাগ্য রজনী হওয়ার বিষয়টি যেমন ঠিক নয়, তেমনি এ ‘শবেবরাতের কোনো ভিত্তি নেই’ এ কথাও ঠিক নয়।

তবে একথা সত্য, ‘শবেবরাত’ শব্দটির অস্তিত্ব কুরআন হাদিসে কোথাও নেই। যেমন কুরআনে ‘নামাজ’, ‘রোজা’ শব্দগুলো নেই। আছে সালাতা এবং সাওম। শবেবরাত বা লাইলাতুল বারাআত নেই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শা’বান (মধ্য শা’বানের রাত) আছে ।

কিন্তু শবেবরাত বা লাইলাতুল বারাআত নামটà