বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

এসএসসি পরীক্ষায় ১০৯ প্রতিষ্ঠানে শতভাগ ফেল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৮ সালে মাধ্যমিক ও সমমানের (এসএসসি) প্রকাশিত ফলাফলে ১০৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি।

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো মধ্যে রয়েছে দিনাজপুর বোর্ডে ৫টি, ঢাকা ও বরিশাল বোর্ডে তিনটি করে এবং রাজশাহী ও যশোর বোর্ডে একটি করে শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে।

 মাদ্রাসা বোর্ডেরও ৯৬টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এবার ফেল করেছে।

আজ রোববার সকাল ১০টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এবার সারা দেশে মোট ২৮ হাজার ৫৫৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গতবছর এ সংখ্যা ছিল ২৮ হাজার ৩৫৯টি। এছাড়া এক হাজার ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

চলতি বছরে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৭৭.৭৭ শতাংশ, যা গতবছর ছিল ৮০.৩৫ শতাংশ, কমেছে ২.৫৮ শতাংশ। ৮টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯.৪০ শতাংশ, যা গতবছর ছিল ৮০.৩৫ শতাংশ।
১০ বোর্ডে পাস করেছে ১৫ লাখ ৭৪ হাজার ১০৪ জন। ফেল করেছে ৪ লাখ ৫৫ হাজার ৩৯৫ জন। ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষা দিয়েছিল।

এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন এবং ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন। ১০ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। যা গত বছর ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। ফলে জিপিএ ৫ বেড়েছে ৫ হাজার ৮শ’ ৬৮ জন।

 

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্য দিয়ে গেলো ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৪ মার্চ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ