বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সৌদি আরবে কি বাস্তবেই গির্জা নির্মাণ হচ্ছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: বিশ্বে সৌদি আরব এমন রাষ্ট্র  যেখানে খৃষ্টান ধর্মের কোন চার্চ বা গির্জা নেই। কিন্তু সাম্প্রতিক  ‘সৌদি আরবে চার্চ নির্মাণের চুক্তি স্বাক্ষর’ এমন খবর ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়ায়।

মধ্যপ্রাচ্যের কিছু সংবাদ মাধ্যমও এ সংবাদ পরিবেশন করে।এ  নিয়ে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। তবে বিতর্কের অবসান ঘটাতে এখন সামনে এলো নতুন সংবাদ।

মিসরের ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবে চার্চ নির্মাণের কোন চুক্তি হয় নি।চার্চ নির্মাণ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে ভুল এবং ভিত্তিহীন।

মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যগুলোতে পাঠানো এক বিজ্ঞপ্ততিতে মিসরের চার্চ কর্তৃপক্ষ বলেছে, ভ্যাটিক্যান সিটির আন্তঃধর্মীয় কমিটির নেতৃত্বে একটি ধর্মীয় প্রতিধি দল সৌদি আরব সফর করেছেন। সেখানে দু দেশীয় স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সেই চু্ক্তিতে সৌদি আরবে চার্চ নির্মাণের কোন কথা উল্লেখ নেই । যে খবর ছড়িছে তা কেবল অপপ্রাচার।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সৌদি আরবে প্রতিনিধি দলের সফর কালে ধর্মীয় বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। দু দেশের সমাজিক ও সাংস্কৃতিক বিষয়ে মতবিনিময় হয়। তবে চার্চ নির্মাণ বিষয়ে কোন কথা হয় নি।

সূত্র: ডেইলি কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ