বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ছোলার দাম বাড়বে না রমজানেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীরসবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ানবাজারে প্রতিকেজি অস্ট্রেলিয়ান ছোলা খুচরায় প্রকারভেদে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ছোলার ডালের দাম ৯০ টাকা। ব্যবসায়ীরা বলেন, ছোলার দাম কয়েক মাস ধরেই কমতি। পাইকারি বাজার থেকে জেনেছি আসছে রমজানে ছোলার দাম বাড়বে না।

নগরীতে অন্যতম ছোলার পাইকারি বাজার চকবাজারের ওয়াটার ওয়াকার্স রোড। এই রোড ডালপট্টি নামেও পরিচিত। এখানে গত বছরের ডিসেম্বর থেকে কমতে শুরু করেছে ছোলা ও ছোলার ডালের দাম।

বিভিন্ন সময়ে কমতে কমতে এখন পাইকারি বাজারে প্রতিকেজি অস্ট্রেলিয়ান ছোলা ৫৭ টাকা, বার্মিজ ছোলা ৬৮ টাকা, কানাডিয়ান ছোলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে চাহিদা না থাকায় চকবাজারে দেশি ছোলা নেই বললেই চলে।

রাজধানীর বিভিন্ন পাইকারি বাজার ঘুরে জানা গেছে, চাহিদার তুলনায় প্রচুর ছোলা আমদানি হয়েছে। ডিসেম্বর থেকেই ছোলার দাম কমতে শুরু করেছে। গত ডিসেম্বরে মানভেদে ছোলা ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হয়েছিলো।

এখন অস্ট্রেলিয়া থেকে আমদানি করা প্রতি কেজি ভালোমানের ছোলা পাইকারি বাজারে ৫৭ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিসেম্বর থেকে বাজারে ছোলার দাম কমে যাচ্ছে।

দেশের বাজারে ৭৫ শতাংশর বেশি ছোলা আমদানি হয় অস্ট্রেলিয়া থেকে। এছাড়া দেশে উৎপাদনের পাশাপাশি মিয়ানমার, কানাডা ও ভারত থেকে আমদানির মাধ্যমেও ছোলার অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা হয়। এবার চাহিদার তুলনায় প্রচুর পরিমাণে ছোলা আমদানি হয়েছে, তাই সামনে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।

আরো পড়ুন : রাজীবের দুই ভাইকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ হাইকোর্টের

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ