সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


দেওবন্দে তানভীর মোশাররফের বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
দেওবন্দ থেকে

বি-বাড়িয়ার কৃতি সন্তান মাওলানা তানভীর মোশাররফ একজন সচেতন আলেম৷ দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়ার মতো একজন প্রত্যয়ী মানুষ৷ প্রতিভার অধিকারী শান্ত-শিষ্ট অমায়িক এই মানুষটিকে না দেখলে বুঝাই মুশকিল যে তিনি কতটা উম্মতের প্রতি দরদী আর মুশফিক৷

বাংলাদেশে বি-বাড়িয়া ও ফরিদাবাদ থেকে পড়ালেখা শেষ করে তিনি দেওবন্দ আসেন৷ দেওবন্দে এসে তিনি পুনরায় দাওরায় ভর্তি হন৷ এখানে একাডেমিক পড়ালেখার পাশাপাশি তিনি উদ্যোগ নেন একটি অনবদ্য কাজের৷

তাবলীগ জামাতের উপর গাইরে আহলে হকদের পক্ষ থেকে সৃষ্ট সংশয়বাদের খণ্ডনে দৃঢ় প্রত্যয়ে কলম তুলে নেন হাতে৷ দীর্ঘ পরিশ্রমের পর তার অনবদ্য লেখাগুলো মলাটবদ্ধ হয়ে 'কোরআন ও হাদীসের দর্পণে তাবলীগ জামাত' নামে আজ পাঠকের সামনে সমাদৃত৷

সুপ্ত প্রতিভার অধিকারী লোকটি এতোদিন ছিলেন পর্দার আড়ালে। আর আড়ালে থেকেই তিনি পাতায় পাতায় সাজিয়ে তুলেছেন 'কেরআন ও হাদীসের দর্পণে তাবলীগ জামাত' নামক বইটি। তার গবেষণালব্ধ লেখাগুলো মলাটবন্দী হয়ে অবশেষে এসে গেছে পাঠকের সামনে৷ প্রকাশ করেছে ভারতের রাজধানী দিল্লি থেকে মাকতাবায়ে শফীক ও বাংলাদেশ থেকে নবডাক প্রকাশনী।

গতকাল সোমবার বাদ যোহর দারুল উলুম দেওবন্দে মসজিদ রশিদের করিডোরে ছোট্ট একটি সেমিনার হয়৷ উক্ত সেমিমার বা অনুষ্ঠানেই আনুষ্ঠিক মোড়ক উন্মোচন হয় বইটির৷

এতে লেখক মাওলানা তানভীর মোশাররফ ছাড়াও উপস্থিত ছিলেন দেওবন্দে অধ্যায়ণরত বেশ কিছু মেধাবী ছাত্র৷ অনুষ্ঠানে লেখক বইটি লেখার প্রেক্ষাপট ও লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করেন৷ পাশাপাশি আরো কয়েকজন মেধাবী তরুণ বইটির ব্যাপারে অনুভূতি ব্যক্ত করেন৷

অনুষ্ঠানে বিশেষভাবে বইটির পরিচিয় তুলে ধরেন দেওবন্দে অধ্যায়ণরত গত বছর বাংলাদেশে হাইয়াতুল উলইয়াতে প্রথম স্থান অধিকারকারী মুহাম্মাদ ইলিয়াস হুসাইন৷

তার আলোচনার সারাংশ ছিলো 'কোরআন ও হাদীসের দর্পণে তাবলীগ জামাত' নামক বইটি দ্বীন প্রচারেরই একটি অংশ৷ দ্বীন প্রচারের ক্ষেত্রে মকবুল জামাত তাবলীগের জন্য বিশেষ অবদান রাখবে বইটি৷ যেহেতু বইটিতে দাওয়াত ও তাবলীগের প্রচলিত পদ্ধতির সকল প্রকার আলোচনার পাশাপাশি গঠনমূলক সমালোচনাও করার চেষ্টা করা হয়েছে৷ তাই আশা করা যায় যে কেউই ব