বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘বিদ্রোহীদের জমা দেয়া অস্ত্র ইসরায়েলের তৈরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়ার সেনাবাহিনীর কাছে বিপুল পরিমাণ অস্ত্র জমা দিয়েছে বিদ্রোহীরা। এসব অস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের তৈরি বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে দেশটি যুদ্ধরত রাশিয়ার সৈন্যদের সাথে কৃত চুক্তি অনুযায়ী বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ শহরগুলো ত্যাগ করার সময় অস্ত্রগুলো জমা দেয়।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানায়, রাজধানী দামেস্কের দক্ষিণে ইয়েলদা, বাবিলা ও বেইত সাহেম শহরে বিদ্রোহীরা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার পর শহরগুলো ছেড়ে যাওয়ার সময় এসব অস্ত্র জমা দেয়।

জমা দেয়া অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ৬০এম এম, ৮০ এমএম এবং ১২০ এমএম মর্টারের গোলা, ১৪.৫ এবং ২৩ এম পিকে মেশিনগান, স্নাইপার রাইফেল, রকেট চালিত গ্রেনেড, নানা রকমের বিস্ফোরক ও ইসরায়েলে তৈরি ভূমি মাইন।

বিদ্রোহীদের ডিপো থেকে উদ্ধার করা এসব অস্ত্রের বাইরেও সিরিয়ার সেনারা বিভিন্ন সময় বিদ্রোহীদের ঘাঁটি ও ডিপো থেকে প্রচুর পরিমাণে ইসরায়েলি অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।

গত ৪ মে সিরিয়ার সেনারা হোমস শহরের দক্ষিণ অংশে পরিচ্ছন্ন অভিযান চালায় এবং সেখান থেকেও বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্রসহ ইসরাইলি অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করে।

রমজান শুধু ক্ষুধার্ত থাকার মাস নয়: মাওলানা মাহমুদ মাদানী
প্যারিসে ছুরি হামলা; হামলাকারীসহ দু’জন নিহত, কয়েকজন আহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ