বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

দেওবন্দে পড়ার ন্যায্য দাবীতে মাঠে নামছেন আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: উপমহাদেশে কওমি শিক্ষাধারার সূচনা ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে। সে আদর্শ ও নীতিমালাতেই চলে বাংলাদেশের কওমি মাদরাসা। সে হিসেবে দারুল উলুম দেওবন্দ কওমি শিক্ষার্থীদের কাছে উচ্চ শিক্ষার অনন্য ঠিকানা।

কিন্তু বাংলাদেশ থেকে কওমি শিক্ষার্থীদের দেওবন্দে পড়তে যাওয়ার সুযোগ নেই। অনেকে দেওবন্দে পড়াশোনার সুযোগ পেলেও তা বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে।

শিক্ষা একজন নাগরিকের মৌলিক চাহিদা। সে চাহিদাকে সামনে রেখে এবার আলেমরা বাংলাদেশের শিক্ষার্থীদের দারুল উলুম দেওবন্দে পড়ার সুযোগ তৈরিতে আন্দোলনের কথা ভাবছেন।

এ লক্ষে গতকাল পল্টনে খানা বাসমতি হোটেলে আলেমদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে মানববন্ধনসহ স্মারকলিপি পেশ করে সরকারের কাছে বৈধ উপায়ে দেওবন্দে পড়ার সুযোগ তৈরির বিষয়ে আলোচনার পর মানববন্ধন কর্মসূচি দেয়া হয়।

প্রথম কর্মসূচি হিসেবে ‘কওমী ছাত্র-শিক্ষক পরিষদ’ এর ব্যানারে আগামী ২১মে সোমবার সকাল ১০:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করবেন আলেমরা।

জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হুসাইনের আমন্ত্রণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজী আতাউর রহমান, শেখ লোকমান হোসাইন, সাইমুম সাদী, মুফতি এনায়েতুল্লাহ, ওয়ালিউল্লাহ আরমান, মুফতী ফখরুল ইসলাম, গাজী ইয়াকুব, মুফতি ইমরানুল বারি সিরাজী, এহসানুল হক প্রমুখ।

বৈঠক ও কর্মসূচির বিষয়ে যোগাযোগ করা হলে তরুণ আলেম মাওলানা গাজী ইয়াকুব আওয়ার ইসলামকে বলেন, আমাদের ছেলেরা বিভিন্ন উপায়ে দেওবন্দে পড়ালেখা করছে, তারা যেন বৈধভাবে পড়ার সুযোগ পায় সে জন্য গতকাল আমরা বসেছিলাম।

অনেক আলোচনা হয়েছে, আগামী ২১ তারিখ মানববন্ধন এবং পরবর্তীতে প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।

তিনি মনে কলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। সরকারের কাছে বিষয়টি সুন্দরভাবে উত্থাপন করা হলে কওমি শিক্ষার্থীদের জন্য বৈধ উপায় খুলে যাবে।

উল্লেখ্য, গত ১০ মে দারুল উলুম দেওবন্দে থেকে ফেরার সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রেল স্টেশন থেকে ২৪ জন বাংলাদেশি শিক্ষার্থী আটক হন।

তারা এখনো জেলে আটক রয়েছেন এবং রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দেওবন্দ ফেরত ছাত্রদের মুক্তিতে এগিয়ে আসুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ