বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

জাতীয় বাজেট অধিবেশন শুরু ৫ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদের ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশন শুরু হবে ৫ জুন (মঙ্গলবার)।

বর্তমান সরকারের এ মেয়াদে এটিই শেষ বাজেট অধিবেশন। ওইদিন বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের এ অধিবেশন শুরু হবে।

এর দু'দিন পর বৃহস্পতিবার (৭ জুন) ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। অধিবেশন শুরুর ঘণ্টাখানেক আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এর সময়সীমা নির্ধারিত হবে।

দেশের ইতিহাসে ৪৭তম এবং বর্তমান সরকারের পঞ্চম বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত নিজের ১২তম বাজেট পেশ করবেন। বিএনপি নেতা প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানও ১২টি বাজেট দিয়ে গেছেন।

মুহিত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলের অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পেশ করেন ১৯৮২-৮৩ অর্থবছরে। বাজেট পেশের পর প্রথা অনুসারে শুক্রবার (৮ জুন) এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী।

এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে ৩০ জুনের ম‌ধ্যে পাস হবে। আগামী ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর। অর্থমন্ত্রীর বিভিন্ন আলোচনার সূত্র ধরে ধারণা করা হচ্ছে, এবার বাজেটের আকার হবে চার লাখ ৬০ হাজার কোটি টাকারও বেশি। যা হবে দেশের ইতিহাসে সর্ববৃহৎ আকৃতির বাজেট হতে যাচ্ছে।

আরো পড়ুন- দুবাইয়ে উদ্বোধন হতে যাচ্ছে ‘কুরআন পার্ক’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ