শাইখুল হাদিস মুফতি মনসূরুল হক
প্রধান মুফতি, জামিয়া রাহমানিয়া ঢাকা
হযরত ইমাম বুখারি ও ইমাম মুসলিম (রহঃ)এর উস্তাদ আবু বকর ইবনে শাইবা (রহঃ) এর কিতাব আল মুসান্নাফ পৃঃ ২/১৬৬, হাদিস নং ৭৬৯১, এছাড়া হাদিসের প্রসিদ্ধ কিতাব বাইহাকি পৃঃ ২/৬৯৮-৬৯৯, হাদিস নং ৪৬১৫, ৪৬১৭, তাবারানি পৃঃ ১১/২৬১, হাদিস নং ৭৭৩৩, “হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসের রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর আমল দ্বারা ২০ রাকা‘আত তারাবি নামাজ প্রমাণিত।”
(আন-নুকাত আলা মুকাদ্দামাতি ইবনিস সালাহ-১/৩৯০, আন-নুকাত আলা কিতাবি ইবনিস সালাহ-১/৪৯৪)
দ্বিতীয় খলীফা হযরত উমর (রাযি.) তার খেলাফত আমলে মসজিদে নববীর মধ্যে তারাবি নামাজের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জামা‘আতকে একত্র করে হযরত উবাই বিন কাআব (রাযি.) এর ইমামতীতে ২০ রাকা‘আত তারাবীহ নামাযের হুকুম দিয়েছিলেন।
সকল সাহাবায়ে কেরাম (রাযি.) তাঁর সমর্থন করেছিলেন। তারাাবর নামাজ যদি নবি আলাইহিস সালাম থেকে ২০ রাকা‘আত প্রমাণিত না হতো তাহলে সাহাবায়ে কেরাম (রাযি.) অবশ্যই আপত্তি তুলতেন-(বাইহাকি পৃঃ ২/৪৯৭, হাদিস নং ৪৬১৭,৪৬২০, ৪৬২১।
মুসান্নাফে আব্দুর রাজ্জাক পৃঃ ৪/২৬১, হাদিস নং ৭৭৩২, বুখারি পৃঃ ১/৪৭৪, হাদিস নং ২০১০, মাজামাউ ফাতাওয়া ইবনি তাইমিয়া-২৩/১১২-১১৩ বাদায়েউস সানায়ে-১/৬৪৪)
তৃতীয় খলিফা হযরত উসমান গনী (রাযি.)
চতুর্থ খলিফা হযরত আলি (রাযি.) সহ সাহাবায়ে কিরামের (রাযি.) ঐক্যমতে, উম্মাতে মুসলিমার ১৪০০ শত বছর পর্যন্ত ধারাবাহিক আমল তারাবি নামাজ বিশ রাকা‘আত চলে আসছে।
যা আজ পর্যন্ত বাইতুল্লাহ শরীফ ও মসজিদে নববীতে চালু আছে-(বাইহাকী কুবরা পৃঃ ২/৪৯৬, হাদীস নং ৪৬১৭, পৃঃ ২/৪৯৭, হাদীস নং ৪৬২০, ৪৬২১, শরহুল মুহাজ্জাব পৃঃ ৩/৩৬৩-৩৬৪)
ইমাম আ’জম আবু হানীফা (রহঃ), ইমাম মালেক (রহঃ), ইমাম শাফেয়ী (রহঃ), ইমাম আহমদ বিন হাম্বল (রহঃ) যারা প্রত্যেকে স্বীয় যামানায় সব চেয়ে বড় কুরআন ও হাদীস বিশারদ ও ফকীহ ছিলেন তাদের সকলের মতে তারাবীহ নামায ২০ রাকা‘আত, ৮ রাকা‘আত নয়। (আলমাবসূত পৃঃ ২/১৯৬, ই‘লাউস সুনান পৃঃ ৭/৬৯/৭১, আত্তামহীদ পৃঃ ৩/৫১৮, আলমুদাউওয়ানাতুল কুবরা পৃঃ ১/২৮৭, শরহুস্ সুন্নাহ পৃঃ ২/৫১১, মুগনী পৃঃ ২/৬০৪)
আট রাকা‘আত তারাবির নামাজ পড়া রাসূলে আকরাম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর আমল ও সাহাবায়ে কেরাম (রাযি.)-এর ইজমা পরিপন্থি এবং খুলাফায়ে রাশেদীনের আমলের বিপরীত, অথচ নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম খুলাফায়ে রাশেদীনের অনুসরণের জন্য তাকীদ করে গেছেন। (আবু দাউদ হাদীস ন