বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

কিউবায় উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত শতাধিক (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কিউবায় অভ্যন্তরীণ রুটের ১০৪ জন যাত্রীবাহী একটি ফ্লাইট শুক্রবার বিধ্বস্ত হয়েছে।

ফ্লাইটটি রাজধানী হাভানা থেকে দেশটির পূর্বাঞ্চল ওলগিনে যাচ্ছিল। রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এবং বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল বহু হতাহতের আশঙ্কা প্রকাশ করেছেন। ইতোমধ্যে শতাধিক নিহতের খবর জানিয়েছে বিবিসি।

সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা কিউবানা ডি এভিয়েশন এর বোয়িং ৭৩৭ উড়োজাহাজ হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এ সময় সেখানে বিস্ফোরণ ঘটে। কিউবান কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদপত্র- গ্রানমা জানিয়েছে, দুর্ঘটনায় তিনজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তাদের অবস্থা খুবই সংকটজনক।

 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই ফ্লাইটে ১০৪ জন যাত্রী ও নয়জন বিদেশি ক্রু রয়েছেন। দুর্ঘটনার পরপর কালো ধোঁয়ায় ছেয়ে যায় জায়গাটি।

https://twitter.com/AFP/status/997550119489851394

আরো পড়ুন- মহিমান্বিত রমজানে মধ্যরাতে জেগে উঠলো রোজাদার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ