বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

রমজানে গাজা সীমান্ত খোলা রাখবে মিশর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: রমজান মাস উপলক্ষ্যে মিশরের সাথে থাকা গাজা ভূখন্ডের রাফাহ ক্রসিং পয়েন্ট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মিশর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট সিসি বলেন, রাফাহ খোলা রাখার উদ্দেশ্য গাজার মানুষদের কষ্ট লাঘব নিশ্চিত করা।

অন্যদিকে ফিলিস্তীন সীমান্তও রাফাহ ক্রসিং পয়েন্ট কর্তৃপক্ষ গাজা ভূখন্ডের দক্ষিণের রাফাহ ক্রসিং পয়েন্টের উভয় দিক রমজান মাসব্যাপী খোলা থাকার ঘোষণা দিয়েছে।

গাজা ভূখণ্ডে বসবাসকারী দুই মিলিয়নের বেশি মানুষের বহির্বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে মিসরের এই স্থলসীমান্তকে বিবেচনা করা হয়। গত ১২ বছর হতে গাজার ওপর ইসরাইলের কঠোর অবরোধের কারণে গাজার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছে।

মিসর সরকার ২০১৩ সাল হতে নিরাপত্তা অজুহাতে রাফাহ ক্রসিং প্রায় বন্ধ করে রাখে। কখনো কখনো মানবিক সফরের জন্য খুলে দেয়।

গাজা সীমান্তে প্রতিবাদকারীদের বিরুদ্ধে ইসরাইলের দমন নিপীড়ন বৃদ্ধি পাওয়ার সাথে গাজার অবস্থা আরো গুরুতর হয়ে ওঠে, গাজার হাসপাতালের ওষুধসহ আবশ্যকীয় চিকিৎসা সরঞ্জামের জন্য দেশের বাহিরে যাওয়া জরুরি হয়ে ওঠে।

গত সোমবার দখলদার সেনাবাহিনী গাজা সীমান্তে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালায় যাতে ৬২ জন শহীদ হয় এবং আরো ৩১৮৮ জন আহত হয়।

উল্লেখ্য প্রতিবাদকারীরা জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের জন্য প্রতিবাদ করছিল এবং নাকবার ৭০ বছরপূর্তি উপলক্ষ্যে প্রতিবাদ করছিল।

আলজাজিরা থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ

-আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ