শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

৭৫ হাজার টাকা দামের মোবাইল ফোন পাচ্ছেন মন্ত্রী সচিবরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক শেষে  সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন,  সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা ৭৫ হাজার টাকা দামের মোবাইল ফোন পাবেন।

এ সংক্রান্ত ‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা, ২০১৮’ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা আগে ১৫ হাজার টাকা দামের মোবাইল ফোন পেতেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও বলেন, ‘নতুন নীতিমালা অনুযায়ী যুগ্মসচিব থেকে উপরের কর্মকর্তারা ৬০০ টাকার পরিবর্তে এক হাজার ৫০০ টাকা মোবাইল বিল পাবেন।’

সচিব বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের মোবাইল ফোনের দাম ৬০ হাজার টাকা বাড়ানো হয়েছে। এসব কর্মকর্তাদের জন্য মোবাইল ফোনের বিলও থাকবে আনলিমিটেড। একইসঙ্গে যুগ্ম-সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের মোবাইল ফোনের বিল ৬০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার ৫শ টাকা করা হয়েছে।

এইচজে

আরো পড়ুন ‘রাষ্ট্রীয় সীমানা প্রাচীর উঠিয়ে কওমি শিক্ষার্থীদের দেওবন্দে পড়ার সুযোগ দিন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ