শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

পদ্মা সেতু রেল সংযোগে ব্যয় বাড়ল ৪ হাজার কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প (প্রথম সংশোধিত) অনুমোদন করেছে।

এতে ব্যয় হবে ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা। এর আগে প্রকল্পের মূল ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা।

এছাড়া একনেক সভায় মোট ৩৮ হাজার ৩৯৭ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিসহ (পিইডিপি-৪) ১৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষ পরিকল্পনামন্ত্রী এএইচএম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘মোট ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯৬ হাজার ২৩৫ কোটি টাকা।’

মোট ব্যয়ের মধ্যে ৫২ হাজার ৬৮৫ কোটি ৫ লাখ টাকা সরকারিভাবে অর্থায়ন হবে।

প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৪৩ হাজার ২২১ কোটি ১৭ লাখ টাকা এবং বাকি ৩২৮ কোটি ৫৫ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে।

অনুমোদন পাওয়া ১৬টি প্রকল্পগুলোর মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি ২০২৪ সালের জুন মাস নাগাদ বাস্তবায়ন করা হবে। এর মূল ব্যয় ছিল ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা, যা বেড়ে এখন হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা।

আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে কাজা ও কাফফারা ওয়াজিব হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ