বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বিশ্ব নেতাদের নিয়ে বানানো আরব বালকের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বিশ্বনেতাদের কাছে আহ্বান জানাচ্ছে এক মুসলিম বালক। নির্বিকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে বালকটি। সে তাকে একসঙ্গে ইফতারের আহ্বান জানিয়ে বলছে, এই ব্যাপক ধ্বংসস্তূপের মধ্যে আপনি আমার বসতবাড়িটি খুঁজে দেখতে পারেন।

এর পর রুশ প্রেসিডেন্টের হাত ধরে তাকে যুদ্ধে নিজের পরিবার হারানোর বর্ণনা দিচ্ছে শিশুটি। পরে সমুদ্রসৈকতে  জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ও কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা হয় তার।

কুয়েতের মোবাইল ফোন অপারেটর জেইনের বানানো এমন একটি বিজ্ঞাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা, সিরিয়া-ফিলিস্তিনের দূর্দশার চিত্র ফুটে উঠেছে। জাতিগত নির্মূলের শিকার রোহিঙ্গা ও সমুদ্রের উত্তাল ঢেউয়ে হাবুডুবু খাওয়া শরণার্থীদের দুর্দশাও দেখানো হয়েছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে বিপর্যস্ত শরণার্থীদের তীরে আসতে দেখা যায়।

গত ১৭ মে ভিডিওটি ছাড়া হয়েছে। এতে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, কিম জং উন, অ্যাঞ্জেলা মেরকেল, জাস্টিন ট্রুডো ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেসের কাছে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের আহ্বান জানাচ্ছে ওই শিশুটি।

৩ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওর একটি দৃশ্যে দেখা যায়, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেস রাখাইনে জাতিগত নির্মূলের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য সাহায্য চাচ্ছেন।

এর পর উত্তর কোরীয় নেতা কিম জং উন বিষণ্ণ মন নিয়ে বালকের বোমায় বিধ্বস্ত শয়নকক্ষের সামনে দাঁড়ানো। এ সময়ে বেদনায় তার মাথা নুয়ে পড়ে।

ভিডিওতে বালকটিকে ফিলিস্তিনের বীরকন্যা আহেদ তামিমির মতো একটি শিশুকন্যাকে কারাগার থেকে মুক্ত করে দিতে দেখা গেছে।

‘আমাদের ইফতার হবে ফিলিস্তিনের রাজধানী জেরুসালেমে’- গাইতে গাইতে ভিডিওটি শেষ হতে দেখা যায়। যেখানে বালকটি আরব বিশ্বের নেতাদের আল-আকসা মসজিদের কুব্বাত আল সাখরার দিকে নিয়ে যেতে দেখা যায়।\

ভিডিও...

আরও পড়ুন : ছয় কাজে জান্নাতের ওয়াদা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ