বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘শক্তিশালী তুরস্ক’ গঠনের ইশতেহার ঘোষণা এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে এরদোগানের দল 'জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি' (একে পার্টি)।

নির্বাচনে একে পার্টির পক্ষ থেকে নির্বাচন করছেন বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। খবর ইয়ানি শাকাফ-এর।

বৃহস্পতিবার তুরস্কের আঙ্কারায় এক বর্ণিল অনুষ্ঠানে এরদোগান এ ইশতিহার তুলে ধরেন।

'স্ট্রোং পার্লামেন্ট, স্ট্রং গভর্নমেন্ট, স্ট্রং তুর্কি' শিরোনামে ঘোষিত এ ইশতেহারে তুরস্ককে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

একে পার্টির এ ইশতেহারে ১৪৬টি প্রজেক্টের কথা তুলে ধরে প্রধানত ৬টি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে অর্থনৈতিক অগ্রগতির ওপর।

এছাড়াও ইশতেহারে অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সম্পর্ক উন্নত করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে এরদোগানের অভিনন্দন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ