বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

মক্কা শরিফে কর্মরতদের ২৪ ঘণ্টার কর্মবণ্টন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: হারামাইন শরিফাইনের ইমাম ও ব্যবস্থাপনা পরিচালক শায়খ ড. আবদুর রহমান আস সুদাইসি মক্কা মুয়াজ্জমার কর্মচারীদের ২৪ ঘণ্টা কর্মঘণ্টা ঘোষণা করেছেন।

সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ’র বরাতে জানা যায়, শায়খ ড. আবদুর রহমান সুদাইসি মক্কা মুয়াজ্জমার কর্মচারীদের বলেন, বিশ্বের সব দেশ থেকে মেহমান আসছে আমাদের দেশে।

তাদের দেখাশোনা ও আপ্যায়নে কোনো ধরনের কমতি যেন না হয়। তাই কর্মকর্তা কর্মচারী ২৪ ঘণ্টা তাদের ডিউটিতে ব্যস্ত থাকবে।

তিনি আরো বলেন, মক্কা ও মদিনায় যারা কর্মরত আছেন তারা তাদের সময়সূচি অনুযায়ী কাজ আঞ্জাম দিবেন। কোনো সময় যেনো কোনো জায়গা কর্মকর্তা ছাড়া খালি না থাকে।

তিনি সব সেচ্ছা সংগঠন ও যে সব প্রতিষ্ঠানের আওতায় কাজ পরিচালনা করা হয় তাদের লিখিত বক্তব্য প্রেরণের মাধ্যমে বলেন, এ জায়গাগুলোতে আল্লাহর অতিথিগণ ইবাদতের জন্য আসে। তাদের যেনো কোনো কষ্ট না হয় সে দিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।

কর্মকর্তাগণ আল্লাহর মেহমানদের খেদমতে সওয়াবের ইচ্ছে নিয়ে কাজ করবে বলেও জোর তাগিদ দেন তিনি।

ডেইলি পাকিস্তান উর্দূ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

আরো পড়ুন-  যাকাতের গুরুত্ব ও তাৎপর্য, বর্তমানে যাকাত ফিতরার পরিমাণ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ