বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান

মিশরে ইসলাম নিয়ে বির্তকিত সিনেমা; ইউটিউব ব্লকের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মিশরে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব এক মাসের জন্য ব্লক করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শীর্ষ প্রশাসনিক আদালত।

হযরত মুহাম্মদ সা. কে বিতর্কিত একটি চলচ্চিত্র শেয়ারিং নিয়ে দীর্ঘ আপিল প্রক্রিয়া শেষে শনিবার এই রায় দেয়া হয় বলে দেশটির একজন বিচার বিভাগীয় কর্মকর্তা জানান।

ভিডিও শেয়ারিং এই সাইটটিতে ‘ইনোসেন্স মুসলিম’ নামে বির্তকিত সিনেমো শেয়ার করা হলে ২০১৩ সালে দেশটির নিম্ন আদালত ইউটিউব ব্লক করার নির্দেশ দিয়েছিল।

কিন্তু মামলাটি মিশরের জাতীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক আপীল করা হয় এবং এর রায়টি স্থগিত করা হয়।

২০১২ সালে মুক্তি পাওয়া বিতর্কিত এই চলচ্চিত্রটিতে হযরত মুহাম্মদ সা. কে একজন ‘ধোঁকাবাজ ও যৌন নিপীড়নকারী’ হিসেবে তুলে ধরে এবং এর প্রতিবাদে সারা বিশ্বে বিশেষকরে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক আমেরিকা বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অনন্ত ৩০ জন নিহত হয়েছিল।

মিশরের সর্বোচ্চ প্রশাসনিক আদালতের এই রায়টিকে চূড়ান্ত বলে মনে করা হয়। এর বিরুদ্ধে আপিল করা যাবে না বলেও জানিয়েছে আদালত।

সূত্র: পাঞ্চএনজি ডটকম

আরো পড়ুন- রোজা রেখে টুথপেস্ট, মাজন ব্যবহার করা যাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ