শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সংসদ নির্বাচনের জন্য বরাদ্দ ৬৭৫ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৭৫ কোটি টাকা বরাদ্দ থাকছে। সে সঙ্গে নতুন অর্থবছরে স্থানীয় সরকারের নির্বাচনের জন্য ৬০৩ কোটি টাকার প্রস্তাব রয়েছে।

সব মিলিয়ে ভোটের জন্য ১২৭৮ কোটি টাকা বরাদ্দ দেয়ার নির্বাচন কমিশনের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থমন্ত্রণালয়। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা ১২শ’ কোটি টাকার বেশি চেয়েছিলাম। আমরা যা চেয়েছি তা পেয়েছি। তেমন কাটছাঁট হয়নি।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনের জন্য প্রস্তাবিত বরাদ্দের মধ্যে রয়েছে সংসদ নির্বাচনের জন্য ৬৭৫ কোটি টাকা।

এছাড়া উপজেলা পরিষদের জন্য ৫৭৫ কোটি টাকা, পৌরসভার জন্য ৫ কোটি ২৫ লাখ টাকা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ১১ কোটি টাকা এবং বাকি বরাদ্দ কিছু সিটি কর্পোরেশনের ভোটের জন্য।

সরকারের মেয়াদের শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এবার ভোটের বছরে বাজেটের আকার চার লাখ ৬০ হাজার কোটি টাকার মতো হতে পারে বলে আগেই জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত।

আরো পড়ুন- যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে মুসলিমদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ