মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


বেফাকের ৪১ তম পরীক্ষায় মেধা তালিকার শীর্ষে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আজ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪১তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বেলা ১০ টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবূ ইউসুফ পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাসচিব মাও: আব্দুল কুদ্দুস এর নিকট হস্তান্তরের পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

১৫ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশের ৪৬৬টি পুরুষ ও ৫৪৬টি মহিলা কেন্দ্রে  হিফজ ও কেরাতসহ মোট ছয়টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ১৯ হাজার ৫৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে পাশের হার ৭৬.৬৯।

স্টার মার্ক পেয়েছে ১৭ হাজার ১২৯ জন ও প্রথম বিভাগে পাশ করেছে ২০ হাজার ৫১৯ জন ছাত্র-ছাত্রী। মোট উত্তীর্ন পরীক্ষার্থী সংখ্যা- ৮৮ হাজার ৭২৬ জন।

মেধা তালিকা - 

মারহালা : ফযিলত (বালক) :  ১ম ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর-এর সুলতান আহমদ মি’রাজ, ২য় ঢাকা জেলার জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর- এর সৈয়দ আবু সায়ীদ ও ঢাকা জেলার জামিয়া শরইয়্যাহ মালিবাগ-এর হুমায়েদ আল-মামুন।

ফযিলত (বালিকা) :  ১ম বরিশাল জেলার চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ বালিকা শাখা-এর মোসা: রুকাইয়া। ২য় স্থান অধিকার করেছে চট্টগ্রাম জেলার তাহফিজুল কুরআন ইসলামী আরবী বালিকা মাদরাসা হালি শহর- এর মাহা মো: আব্দুল্লাহ।

সানাবিয়া ‘উলইয়া (বালক) : শাখায় মেধা তালিকায় ১ম ঢাকা জেলার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ-এর মুহাম্মদ গালিব আনোয়ার সিদ্দীকী ও ঢাকা জেলার জামি‘আ বাইতুল আমান মিনার মসজিদ মোহাম্মদপুরের মুহা: আব্দুর রহমান। ২য় মাদারিপুর জেলার জামিয়াতুস সুন্নাহ-এর মো: মাহবুব চৌধুরী।

সানাবিয়া ‘উলইয়া (বালিকা) :  ১ম মোমেনশাহী জেলার মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা গলগন্ডার মাসুমা। ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার দারুল উলুম গোলাপবাগ মহিলা মাদরাসার কানিজ ফাতেমা এশা।

মুতাওয়াসসিতাহ (বালক) :  শাখায় মেধা তালিকায় ১ম কুমিল্লা জেলার
রাজাপুর জামিয়া ইসলামিয়া মুহাম্মদিয়া-এর মুহাম্মাদ সানাউল্লাহ ও ঢাকা জেলার জামিয়া
কারিমিয়া আরাবিয়া রামপুরা-এর মাহবুবুর রহমান রায়হান। ২য় মোমেনশাহী জেলার জামিয়া ফয়জুর রহমান (রহ.) বড় মসজিদ-এর তানবীর আহমদ তা’রীফ।

মুতাওয়াসসিতাহ বালিকা :  ১ম ঢাকা জেলার আল-জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা-এর তাসনুফা সিদ্দীকা উমà