শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ঘুড়ি না থামলে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু হবে : ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইহুদিবাদী ইসরায়েলের বিচারমন্ত্রী এইলেত শাকেদ আজ (শুক্রবার) বলেছেন, ঘুড়ি উড়ানো বন্ধ না হলে গাজায় নতুন যুদ্ধ শুরু করা হবে। তিনি আরও বলেছেন, যারা ইসরাইলি ভূখণ্ডের দিকে ঘুড়ি পাঠাচ্ছে তাদের ওপর হামলা চালাতে হবে। তাদের অপরাধকে রকেট নিক্ষেপের মতো অপরাধ হিসেবে গণ্য করতে হবে।

ঘুড়ি উড়ালেই ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানোর আহ্বান জানান তিনি। ইহুদিবাদী বিচারমন্ত্রী উল্টো অভিযোগ করে বলেন, হামাস যদি উত্তেজনা বাড়ানোর নীতি অব্যাহত রাখে তাহলে সেনাবাহিনী গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করবে।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র সামি আবু যুহরি গতকাল বলেছেন, গাজায় ইসরাইলি অবরোধের প্রতিবাদ জানাতেই গাজার বাসিন্দারা ঘুড়ি উড়াচ্ছে। গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা হলেই কেবল ঘুড়ি থামবে।

গাজার নিরস্ত্র ফিলিস্তিনিরা নিজ ভূমিতে প্রত্যাবর্তনের অধিকারের দাবিতে গত ৩০ মার্চ থেকে বিক্ষোভ করে আসছেন।

বিক্ষোভের সময় গাজাবাসীরা ঘুড়ি ও হিলিয়াম বেলুন উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তারা ঘুড়ির লম্বা লেজে আগুন লাগিয়ে সেগুলো উড়িয়ে দিচ্ছেন। আবার কখনো কখনো বেলুনের নিচে মলোটোভ ককটেল ঝুলিয়ে দিচ্ছেন। আর এসব ঘুড়ি ও বেলুন কখনো কখনো সীমান্ত দেয়ালের ওপারে ইসরাইল অধিকৃত এলাকায় গিয়ে পড়ছে।এতে কোনো স্থানে আগুন ধরে যাচ্ছে।

গত ৩০ জুন থেকে শুরু হওয়া বিক্ষোভে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১২০ জনের বেশি ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি।

সূত্র : পার্সটুডে/আরএম।

আরও পড়ুন : এরদোগানের প্রশংসায় পঞ্চমুখ আনোয়ার ইব্রাহিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ