শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যৌন হয়রানির শিকার নারী স্বেচ্ছাসেবী দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শুক্রবার ভারতের পূর্বাঞ্চলে বন্দুকের মুখে অপহরণ ও গণধর্ষণের শিকার হয়েছে নারী স্বেচ্ছাসেবী দল । ৫ সদস্যের স্বেচ্ছাসেবীদলের সঙ্গে ঘটা এটি ছিল দেশটির সর্বশেষ সবচেয়ে ভয়াবহ যৌন হয়রানির ঘটনা।

হয়রানির শিকার এক নারীর অভিযোগ, মঙ্গলবার তারা ঝাড়খন্দ রাজ্যের আদিবাসী অধ্যুষিত খুন্তি জেলায় মানব পাচার বিরোধী সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছিল। এ সময় তাদেরকে অপহরণ করা হয়।

দুর্বৃত্তরা হামলার ঘটনা ভিডিও করে ও পুলিশকে জানালে তা প্রকাশের হুমকি দেয়।

পুলিশ কর্মকর্তা রাজেশ প্রসাদ বলেন, ওই নারীরা স্থানীয় খ্রীস্টান মিশনারী দল পরিচালিত আশা কিরণ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত ছিল। প্রসাদ এএফপিকে বলেন, অনেক লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এমনকি বেশ কয়েকটি আদিবাসী প্রধান গ্রাম ঘুরে দেখা হয়েছে। সেখানে পাথালগাদি খ্যাত আত্ম-নিয়ন্ত্রণ আন্দোলণের সমর্থকরা রয়েছে।

পাথালগাদির সমর্থকরা সম্প্রতি বহিরাগতদের তাদের এলাকায় অনুপ্রবেশ ও বসবাস মেনে নিচ্ছে না।

খুন্তি গ্রামে মাওবাদী সশস্ত্র গেরিলারা কয়েক দশক ধরে বিশেষত ভূমির অধিকার প্রতিষ্ঠায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
প্রসাদ জানান, তদন্তের জন্য ওই নারীদের মেডিকেল টেস্ট নেয়া হচ্ছে।

নয়া দিল্লিতে ২০১২ সালে এক নারীকে গণধর্ষণ ও হত্যার পর সেখানে অকস্মাৎ গণ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনা ভারতের প্রতি বিশ্বের দৃষ্টি নিবদ্ধ করে।

মসজিদে হামলাকারীদের খুঁজছে কানাডিয়ান পুলিশ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ