শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকুন্দিয়ায় ঈদ সাহিত্য আড্ডা ও নবসুরের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : পাকুন্দিয়ার কুমরী বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ঈদ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে লিটল ম্যাগাজিন নবসুরের মোড়ক উন্মোচনও করা হয়েছে।

কুমরী বঙ্গবন্ধু পরিষদ সেমিনার হলে আয়না সম্পাদক জিয়াউল বাতেনের সভাপতিত্বে নবসুর সম্পাদক সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মেরাজ রাহীম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলোর বানীর সম্পাদক কবি আসিফ খন্দকার।

বিশেষ অতিথি ছিলেন- কবি গোলাপ আমিন, কবি আফসার আশরাফী, ছাত্রনেতা তারেক হাসনাত তারেক, তরিকুল ইসলাম, সাংবাদিক রাজীব সরকার পলাশ, কবি আমিরুল মলং রাজিব, কবি মোখলেছুর রহমান আকন্দ, কবি আল আজাদ, শেখ নজরুল ইসলাম।

শুভেচ্ছা জ্ঞাপন করেন দ্বীন ইসলাম, কাওছার মাহমুন খায়রুল আলম, তানভীর, কবি রুদ্র।

একপর্যায়ে লিটল ম্যাগাজিন নবসুরের মোড়ক উন্মোচন হয়। বক্তারা সাহিত্য নিয়ে গবেষণা করার তৃণমূলের তরুণ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে গ্রামবাসী ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

বাসায় ঢুকে অভিনেত্রীকে গণধর্ষণ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ