শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

তুরস্কে প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ানের ঘোষণা আনুযায়ী আজ ২৪ জুন নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২০১৯ সালের নভেম্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এরদোয়ানের ঘোষণার ফলে নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগেই তা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের পর দেশটির শাসন ব্যবস্থায় প্রেসিডেন্টের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

প্রেসিডেন্ট পদে ৫ জন প্রার্থী (বর্তমান প্রেসিডেন্ট এরদোগান, সিএইচপির মোহাররেম ইনজে, ইয়ি বা গুড পার্টির মেরাল আকসেনার, কুর্দিশদের এইচডিপির সালাদিন দেমিরতাশ এবং সাদাত পার্টির তেমেল কারামুল্লাউলু) প্রতিদ্বন্দ্বিতা করছে।

অপরদিকে সংসদ নির্বাচনে দুটি শক্তিশালী রাজনৈতিক জোট এবং আরও কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এরদোগানের একেপির নেতৃত্বে "জুমহুর ইত্তিফাক" নামক জোটে একে পার্টি, জাতীয়তাবাদী দল এমএইচপি এবং ইসলামিক জাতীয়তাবাদী দল বুয়ুক বির্লিক পার্টি।

অপরদিকে আতার্তুকের অনুসারীদের সিএইচপির নেতৃত্বে "মিল্লেত ইত্তিফাক" নামক জোটে সিএইচপি, জাতীয়তাবাদী দল থেকে ভেঙে নবগঠিত ইয়ি পার্টি বা গুড পার্টি, তুরস্কের ইসলামপন্থী দল সাদাত পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে বিপুল জনপ্রিয়তা নিয়ে টানা ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা একে পার্টি প্রথমবারের মতো শক্তিশালী চ্যালেঞ্জকে মোকাবেলা করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : আবারো মানবিক সহায়তা প্রদানে শীর্ষে তুরস্ক

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ