শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দুইজনকে হত্যা করে বোমা ফাটিয়ে চলে গেল ওরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনা দিনে দুপুরে দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার জেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য রয়েছেন। তিনি তেবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে আ. গফুর (৫৫)। অপরজন গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে মুদি ব্যবসায়ী ইদ্রিস আলী (৩৫)।

পুলিশ জানান, হত্যার পর গুলি ও বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হত্যাকারীরা চলে যায়।

কয়েকটি মোটরসাইকেলে করে হেলমেট ও মুখোশ পরা একদল লোক ইদ্রিস আলীর মুদি দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকানে বসে থাকা সাবেক সেনা সদস্য গফুর এবং ইদ্রিসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ।

২০ লাখ টাকায় সমাধান হলো এমপিপুত্রের হত্যা মামলা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ