শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাবনায় প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে জোড়া খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার তেবাড়িয়া বাজারে প্রকাশ্যে আব্দুল গফুর (৫৫) এবং ইদ্রিস আলী (৪২) নামের দুই ব্যক্তিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

প্রকাশ্যে হত্যার পর গুলি ও বোমা ফাটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে চলে যায় হত্যাকারীরা।

রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সাবেক সেনা সদস্য আব্দুল গফুর আতাইকুলা থানার তেবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে। আর মুদি দোকানি ইদ্রিস আলী গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিকল্পিতভাবে তেবাড়িয়া বাজারের দুই দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে চড়ে মুখোশধারী একদল দুর্বৃত্ত ইদ্রিস আলীর মুদি দোকানে হামলা চালায়।

এসময় দুবৃর্ত্তরা দোকানে বসে থাকা সাবেক সেনা সদস্য আব্দুল গফুর এবং ব্যবসায়ী ইদ্রিস আলীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এসময় বাজারের ব্যবসায়ীসহ অন্যরা আতংকিত হয়ে ছোটাছুটি করতে থাকে। মূহুর্তের মধ্যে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনা স্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরমপন্থী সংগঠনের মধ্যে বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে।

আরও পড়ুন : পাবনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল বন্ধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ