শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ট্রাম্পের ‘শতাব্দীর সেরা ‍চুক্তি’তে পশ্চিমতীর-গাজা বিভক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের ‘শান্তি প্রস্তাবে’ গাজা ও পশ্চিম তীরকে বিভক্ত করার প্রস্তাব থাকছে বলে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই গাজা ও পশ্চিম তীরকে বিভক্ত করার প্রস্তাব দেওয়া হতে পারে। কথিত ওই শান্তি প্রস্তাবের প্রধান রূপকার ট্রাম্পের ইহুদি জামাতা কুশনার পশ্চিম তীর ও গাজাকে বিভক্ত করার পরিকল্পনার কথা অস্বীকার করেননি। সংবাদমাধ্যমের এ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি।

ফিলিস্তিন ও ইসরাইল বিষয়ক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান ঐতিহাসিকভাবেই ইসরাইল-ঘেঁষা হলেও বিগত মার্কিন প্রশাসনগুলো চাইতো, দুই দেশের মধ্যকার সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হোক। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন বন্ধের পাশাপাশি ১৯৬৭ সালের প্রস্তাবিত সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষেই অবস্থান ছিল তাদের।

তবে ট্রাম্প সমগ্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। কেননা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ার অংশ হিসেবে পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি রাজধানী হওয়ার কথা।

নির্বাচনি প্রচারণার সময় থেকেই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নীতির সমালোচনা করে আসা ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই নতুন শান্তি প্রস্তাব তৈরির কথা জানান। ট্রাম্পের জামাতা ও শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনারকে গত বছর থেমে যাওয়া শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্বের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যাস গ্রিনব্লাটকে নিয়ে সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করলেন তিনি।

ইসরাইলি প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ ২০১৭ সালের জুলাই মাসেই এই চুক্তি ফাঁস করার দাবি করে। পত্রিকাটি জানায়, ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে স্বাক্ষরিত 'শতাব্দীর সেরা চুক্তি' স্বাক্ষরিত হয়েছে। এতে দুই রাষ্ট্রের প্রস্তাব করা হয়েছে।

বলা হয়েছে, দখলকৃত গাজা উপত্যকা চলে যাবে মিসরের অধীনে। আর দখলকৃত পশ্চিম তীরের একাংশে থাকবে জর্ডানের রাজনৈতিক কর্তৃত্ব। পশ্চিম তীরের অবশিষ্ট অংশ শাসন করবে ইসরাইল। এখানে বসবাসরত ফিলিস্তিনিদের ইসরাইল রাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া হবে। সম্প্রতি আরও কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় পশ্চিমতীর ও গাজা উপত্যকাকে বিভক্ত করার প্রস্তাব রয়েছে।

তুরস্কে আবার নির্বাচিত এরদোগান

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ