রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয় বিয়ে করার কারণে স্বামীকে হত্যা করে বাড়ির টয়লেটে লাশ গুম করে রেখেছিলেন স্ত্রী। এক মাস পর সেই টয়লেট থেকে বের হয় দুর্গন্ধ। এর সূত্র ধরেই উদ্ধার করা হয় ট্রাক চালক জামাল মল্লিকের (৪৫) মরদেহ।

ঘটনাটি মা‌নিকগ‌ঞ্জের শিবালয় উপ‌জেলা তেওতা ইউনিয়নের।

হত্যার ঘটনায় বুধবার রা‌তে শিবালয় থানায় নিহ‌তের স্ত্রী‌কে প্রধান আসামি ক‌রে হত্যা মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

তার আগে বুধবার বি‌কে‌লে পুলিশ টয়লেট থেকে জামাল মল্লিকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্ত্রী আয়েশা বেগমকে (৩৫) গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বেগমকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা স্বীকার ক‌রে‌ছেন, তার স্বামী দ্বিতীয় বিয়ে করায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী জামালের অণ্ডকোষ চেপে ধরেন। এতে মৃত্যু হয় জামালের।

স্থলমাইন বিস্ফোরণে ভারতে ৬ পুলিশ নিহত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ