শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারত থেকে বাংলাদেশে প্রবেশর সময় ১৯ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কুড়িগ্রামের ফুলবাড়ীর ধর্মপুর সীমান্তে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আটকদের আদালতে সোপর্দ করে পুলিশ।বুধবার গভীর রাতে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ এর সাব পিলার নং ৩ এসের পাশ থেকে তাদের আটক করা হয়।

পরে আটকদের থানায় সোপর্দ করে বিজিবি। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে সাতজন শিশু, ছয়জন নারী ও ছয়জন পুরুষ রয়েছে।

এদের বাড়ি ফুলবাড়ী উপজেলার পূর্ব চন্দ্রখানা ও মধ্য রাবাইটারী এবং নাগেশ্বরী উপজেলার ধনী গাগলা গ্রামে।

মাদক কারবারে আইন-শৃঙ্খলা বাহিনীর ২৫০ জন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ