শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সংসদে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি ভাতার অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের জন্য একটি সম্মানি ভাতার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করলেন সরকারি দলের সদস্য নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

বুধবার (২৭ জুন) দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনে ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য একথা বলেন।

বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন পদক্ষেপগুলো তুলে ধরে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সেই সাথে সংসদ নেতা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেশের ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের জন্য একটি সম্মানি ভাতার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন জানান।

বিকেলে ৩টা ২০ মিনিটের দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে দিনের কার্যসূচি শুরু হয়। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন : ইমাম শাফেয়ী রহ.-এর অমূল্য ১০ কথা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ