বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

সহস্রাধিক রুশ সেনা প্রত্যাহার হলো সিরিয়া থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সিরিয়া থেকে ১ হাজার ১৪০ জন রুশ সেনা ও ২৭টি বিমান প্রত্যাহার করা হয়েছে।

গত কয়েক দিনে এসব সেনা ও বিমান প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইরানি গণমাধ্যম প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ক্রেমলিনের এক অনুষ্ঠানে দেয়া বক্তব্য পুতিন বলেন, আপনারা জানেন যে, আমি সিরিয়ার হামেইমিম বিমানঘাঁটি পরিদর্শনে যাওয়ার সময় থেকেই দেশটির ভূখণ্ড থেকে আমাদের সৈন্যদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। এখনো এ কার্যক্রম অব্যাহত আছে।

তিনি বলেন, গত কয়েক দিনে ১৩টি জঙ্গিবিমান, ১৪টি হেলিকপ্টার এবং ১ হাজার ১৪০ জন সেনা ফিরিয়ে আনা হয়েছে। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার হামেইমিম বিমানঘাঁটি সফর করেন পুতিন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, সেনা প্রত্যাহার করে নেয়ার কাজ এখনো অব্যাহত রয়েছে। রাশিয়ার বিমানবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী এরই মধ্যে দেশটির বেশিরভাগ ভূখণ্ড সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে থেকে পুনরুদ্ধার করায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়া সরকারের অনুরোধে রাশিয়া আইএস সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছিলো। সূত্র: প্রেসটিভি

নো-ম্যান্স ল্যান্ডে মিয়ানমারের গুলি; রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ